মালদা

গোপনে পুরাতন মালদা ব্লকে চত্তরে সরকারি ভাবে ছাগল বিতরণ

পুরাতন মালদা ব্লকে চত্তরে সরকারি ভাবে ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার প্রাণী সম্পদের উদ্যোগে এই ছাগল বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে গোপনে ছাগল বিতরণ করা হচ্ছে। যাতে তারা সরকারের পক্ষ থেকে ছাগল পাচ্ছে না। ফলে তারা অনুষ্ঠান বন্ধ করে গণ্ডগোল সৃষ্টি করে। 

        জানা যায়, এদিন প্রায় ৬০টি ছাগল আনা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের বিতরণ করার জন্য। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি ও মেম্বার গোপনে নিজেস্ব লোকদের ওই ছাগল বিতরণ করে। ফলে স্থানীয় বাসিন্দারা এবিষয়ে জানতে পারেন নি বলে অভিযোগ। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা গণ্ডগোল সৃষ্টি করে ১৫টি ছাগল বিতরণে বাঁধা দেয় এবং ছাগল বিতরণী অনুষ্ঠান বন্ধ করে দেয়। প্রাণী সম্পদের সভাপতি ও মেম্বারের বিরুদ্ধে দাবী করে যে তাদের না জানিয়ে কেন সরকারি ভাবে ছাগল বিতরণ করবেন তারা? 

        পঞ্চায়েত সমিতির সভাপতি সুবোধ চৌধুরী জানান, মঙ্গলবার প্রাণী সম্পদের উদ্যোগে পুরাতন মালদা ব্লকে চত্তরে সরকারি ভাবে ছাগল বিতরণ করা হয়। এবিষয়ে স্থানীয় এলাকাবাসীদের জানানো হয়েছিল।